সাভারে রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৫

সাভার প্রতিনিধি

সাভার পৌর এলাকার দক্ষিণ ইমান্দিপুর গাবতলা এলাকায় পারিবারিক রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন আব্দুল সাত্তার, তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে তৌহিদ আহমেদ রোহান, মেয়ে সিনহা জাহান রোহা ও আব্দুল সাত্তারের বোন ফরিদা বেগম।

ভুক্তভোগী পরিবারের দাবি, এলাকার এক মাদক ব্যবসায়ীকে তাদের পারিবারিক রাস্তা দিয়ে চলাচল করলে তাকে বাধা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালান। হামলায় পরিবারের সদস্যদের মারধর করা হয়। পাশাপাশি তিনটি স্বর্ণের চেইন ও প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তারা।

পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছেন। তারা সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন করা হয়েছে।

সভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights