সাভার সাভারে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ট্রাকে চালক নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রতক্ষ্যদর্শী ও ফায়ার সার্ভিস জানায় সকালে ঢাকা-আরিচা মহাড়কর সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় পার্সল কুরিয়ার সার্ভিসে ২টি ট্রাক টার্ন নেয়ার জন্য ঘুরছিল। এ সময় আরিচাগামী পণ্যবাহী বোঝাই একটি ট্রাক পেছনে ধাক্কা দেয়। পরে ট্রাকে সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে আরিচা থেকে আসা দ্রুতগামী ট্রাক সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, এখন পর্যন্ত একজন নিহতের খবর পেয়েছি। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights