‘সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, গত ১৫ বছর ছাত্রলীগের সভাপতির সঙ্গে একাধিক ছবি পোস্ট করে ভাইরাল হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শুনি সে বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। এমন কর্মী যেন বিএনপির ঘরে জন্ম না নেয়। আমরা সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় ভূমিকা রেখে যাবে। এদেশে বিএনপির কোন বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথের সকল গণ আন্দোলনে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। আগামী নির্বাচনে গ্রামগঞ্জের প্রতিটি ইউনিটে ছাত্রদল, যুবদলের কর্মীরা ঐক্যবদ্ধ করে কমিটি গঠন করে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন।

আজ সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন রাজিব আহসান। যৌথ কর্মীসভার প্রধান আলোচক ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল।

বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামলী আকতার, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কী, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights