সায়েন্সল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ : ঢামেক ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১৩

অনলাইন ডেস্ক

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে আজ রবিবার সকালে বিস্ফোরণ হয়

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি তিনতলা ভবনে আজ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে বিস্ফোরণ হয়। এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়ে রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এ তথ্য জানা গেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন আব্দুল মান্নান, তুষার ও শফিকুজ্জামান। আহতরা হলেন মো. কামাল হোসেন (৪০), মো. জাকির হোসেন জুয়েল (৩৫), মো. তাজউদ্দিন (৩০), মো. কবির হোসেন (৩২), মো. মেহেদী হাসান (২৫), অজ্ঞাতপরিচয় পুরুষ (৩২), রাবেয়া খাতুন (১৭) ও মো. নূরনবী (২৪)।

এ দুর্ঘটনায় দগ্ধরা হলেন জহুর আলী (৫২), মো. আকবর আলী (৫২), মো. হাফিজুর রহমান (৪৫), আশরাফুজ্জামান (৩৬) ও আশা আক্তার (২৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights