সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬০২

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৮২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭২০ জন রয়েছে।

সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬০২ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শুটারগান, একটি পাইপগান, পাঁচটি শটগানের কার্তুজ, দুইটি ককটেল, একটি এলজি এবং একটি কাঠের বাটযুক্ত ছোরা জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights