সারাদেশ কারাগারে পরিণত

মীর ফারুক হোসেন যশোর শার্শা
সারাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে, নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারেনা, স্বাধীন দেশে পরাধীন জীবনযাপন এ কেমন মানবতা। দেশের মানবাধিকার চরম হুমকির মুখে,মানবাধিকার বলতে এদেশে আর অবশিষ্ট কিছু নাই। এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপির মানববন্ধনে এসব কথা বলেন যশোর জেলা বিএনপির সভানেত্রী অধ্যাপিকা নার্গিস বেগম

১০ই ডিসেম্বর রবিবার দুপুর ১২ ঘটিকার সময় যশোর জজ কোর্ট সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ ও হামলা মামলা নির্যাতনে শিকার পরিবারেক সদস্যরা অংশগ্রহণ করে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মানববন্ধনের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights