সারের সংকট তৈরির পেছনে আওয়ামী আমলের ডিলাররা

কেরানীগঞ্জ প্রতিনিধি

দেশে সারের কোনো ঘাটতি বা সংকট নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সার ডিলারদের একটি বড় অংশ গুদামে সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। গতকাল সকালে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় গ্যাস ও বিদ্যুতের চলমান সংকটকে কাজে লাগিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে সরকার। দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। এরপরও কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে অধিকাংশ ডিলার লাইসেন্স পেয়েছেন। গ্যাস ও বিদ্যুতের চলমান সংকটকে কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা গুদামে সার মজুত রেখে কৃত্রিম সংকট দেখিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights