সালমানের বাড়িতে গুলি: পুলিশ হেফাজতে অভিযুক্তের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

সালমান খানের বাড়িতে গুলি চালানোর মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত আসামি অনুজ থাপন বুধবার মুম্বাই পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে গুরুতর অবস্থায় দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামি অনুজ থাপন আজ বুধবারই মুম্বাই পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগে, গত ১৪ এপ্রিল বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একাধিক রাউন্ড গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনার পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত রয়েছে বলে জানা গেছে।

সে সময় অভিনেতার বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ দেখে দু’জনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সেদিন গুলি চালানোর জন্য দুই মূল অভিযুক্ত ভিকি গুপ্তা এবং সাগর পালকে নাকি এই অনুজই আগ্নেয়াস্ত্র দিয়েছিলেন। আগামী ৪ মে পর্যন্ত এই মামলায় অভিযুক্ত তিনজন ভিকি গুপ্তা, সাগর পাল এবং অনুজ থাপনকে পুলিশি হেফাজতে রাখার কথা ছিল। তার আগেই একজনের মৃত্যু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights