সালমানের বিরুদ্ধে লাঙ্গল নিয়ে সালমা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসনে নৌকাকে হারাতে লাঙ্গল নিয়ে সালমা ইসলাম ব্যাপকভাবে মাঠে নেমেছেন। নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি দুই উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আর তা বাস্তবায়নের জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন। গতকাল তিনি নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় এ প্রচার চালান। এদিকে লাঙ্গল প্রতীক নিয়ে দলীয় নেতা-কর্মীদের কাছে ভোট চাচ্ছেন সালমা ইসলাম। তিনি এ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন। ভোটাররা জানিয়েছেন, দ্বাদশ নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে লাঙ্গল আর নৌকার মধ্যে। তারা দুই প্রার্থীই সক্রিয়। তারা দিচ্ছেন ভোটারদের বিভিন্ন উন্নয়নের ফুলঝুরির আশ্বাস। কিন্তু ভোটাররা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights