সাহিত্যের আলোয় আলোকিত নতুন নেতৃত্ব—জবি সাহিত্য সংসদে সভাপতি মোমিন, সম্পাদক গৌরাঙ্গ

‎

‎

‎রাকিব মাজহার, জবি প্রতিনিধি:

‎

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ মোমিন খান, আর সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী গৌরাঙ্গ দাস।

‎

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

‎

‎নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবেয়া আক্তার বহ্নি।

‎যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মাঈন উদ্দিন আহমেদ, এ. কে. আজাদ ও মুসফিকুর রহমান।

‎সাংগঠনিক সম্পাদক হয়েছেন হৃদয় হাসান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক তাসরিন ফারহানা তিতাস।

‎এছাড়া দপ্তর সম্পাদক ফেরদৌসী ফ্লোরা, কোষাধ্যক্ষ ইরতেজা তাসনিম, পাঠচক্র সম্পাদক সাগর উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শিহাব সরকার, সাহিত্য সম্পাদক শাহীন ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক অনিক চন্দ্র, পাঠাগার সম্পাদক বায়জিদ আহমেদ কল্লোল এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাইমিন আহমেদ।

‎

‎কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইমতিয়াজ আহমেদ, মেহেজাবিন মাইশা, তাসনীম তাবাসসুম, তাহরিকা সালমা, টুনকু ত্রিপুরা ও দিগন্ত হালদার।

‎

‎সংগঠন সূত্রে জানা গেছে, পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্যদের মধ্য থেকে আরও ১০ জন কার্যকরী সদস্য মনোনীত করা হবে।

‎

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন,

‎

‎> “বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা এখন প্রায় হারিয়ে গেছে। আমি চাই সাহিত্য সংসদের মাধ্যমে সেই চর্চাকে নতুন প্রাণ দিতে। এখানে অনেকেই লেখেন বা সাহিত্যপ্রেমী, কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে তাঁদের মেধা বিকশিত হয় না। সাহিত্য সংসদ সেই জায়গাটা তৈরি করবে।”

‎

‎

‎

‎সভাপতি আবদুল্লাহ মোমিন খান বলেন,

‎ “সাহিত্যের আলোয় আলোকিত এই সংসদের নেতৃত্ব পাওয়া আমার জন্য এক নতুন ভোরের আহ্বান। আমরা শব্দের বীজ বুনে সাহিত্যের ফসল ফলাতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই একসময় দেশবরেণ্য সাহিত্যিক ছিলেন; আমরা সেই গৌরবময় ধারা পুনরুদ্ধার করতে চাই।”

‎

‎

‎

‎উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করে আসছে। নিয়মিত পাঠচক্র, সাহিত্য আড্ডা ও নানামাত্রিক আয়োজনের মাধ্যমে তরুণ লেখক ও পাঠক তৈরিতে সংগঠনটি কাজ করছে।

‎

‎

‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights