সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুস সামাদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। রবিবার দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের তেলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ পাবনার চাটমোহর উপজেলার চরনবীন দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার। সে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।

শাহজাদপুর দমকল কর্মকর্তা বখতিয়ার মাহবুব জানান, আব্দুস সামাদ ও আহত শিক্ষক হাদিসুর রহমান মোটরসাইকেলযোগে চাটমোহর থেকে শাহজাদপুর আত্মীয় বাড়ি দাওয়াত খেতে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে সিএনজির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদ মারা যায় এবং অপর শিক্ষক হাদিসুর রহমান আহত হয়। আহত হাদিসুর রহমানকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুস সামাদের মরদেহ স্বজনরা নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights