সিএমপির তিন থানায় ওসি পদায়ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী, ডবলমুরিং ও পাহাড়তলী থানার ওসি পদে রদবদল করা হয়েছে। রবিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ।

তিন থানার মধ্যে সিটিএসবির পরিদর্শক মো. আরিফুর রহমানকে বায়েজিদ বোস্তামী থানার ওসি, একই থানার ওসি সনজয় কুমার সিনহাকে সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগে বদলি করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি হিসেবে পরিদর্শক কাজী মো. রফিক আহমেদ ও পাহাড়তলী থানার ওসি হিসেবে পরিদর্শক মো. বাবুল আজাদকে পদায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights