সিটিজেএ’র নির্বাচনে রফিক সভাপতি, ফারুক সম্পাদক নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোয়েশন-সিটিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি মো. রফিকুল আলম সভাপতি এবং নাগরিক টিভির প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল রবিবার রাতে শহরের একটি হোটেল হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি এসএ টিভির মো. আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক গ্লোবাল টিভির মো. ফারুক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক দেশ টিভির মো. তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজ টিভির মো. জোহরুল ইসলাম, দপ্তর সম্পাদক সময় টিভির মো. জাহাঙ্গীর আলম এবং সদস্য আনন্দ টিভির ফেরেদৌস সিহানুক শান্ত ও বৈশাখী টিভির মো. আব্দুল অহাব।
