সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মাহিন আহমেদ (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। মাহিন মতিঝিল আইডিয়ালের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল। এ ঘটনায় ময়লার গাড়িটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম বলেন, দুর্ঘটনার পর মাহিনকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুগদা থানার এসআই জয়নাল আবেদিন বলেন, মরদেহ দেখে মনে হয়েছে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মাহিন ছিটকে পড়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights