সিডনিতে প্রিমিয়ার মাল্টিকালচারাল কমিউনিকেশনস অ্যাওয়ার্ড পেলেন জুই সেন পাল

নাইম আবদুল্লাহ:

ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহারের জন্য নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার মাল্টিকালচারাল কমিউনিকেশনস অ্যাওয়ার্ড ২০২৪ পাওয়ার গৌরব অর্জন করেছেন প্রবাসী বাংলাদেশী জুই সেন পাল।

সিডনিতে বহু সাংস্কৃতিক গোষ্ঠীর উন্নতি এবং ক্ষমতায়নের জন্য জুই সেন পালের অবদানের স্বীকৃতি, কঠোর পরিশ্রম এবং অঙ্গীকারের জন্য তাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তার হাতে তুলে দেয়া হয়। প্রবাসী বাংলাদেশী কমিউনিটি জুই সেন পালকে অভিনন্দন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights