সিডনিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া প্রতিনিধি

বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিডনিস্থ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার স্মরণে সার্বজনীন কমিউনিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ আসরের পর সিডনির লাকেম্বা রেইলওয়ে প্যারেড এ আয়োজন সম্পন্ন হয়।

আহ্বায়ক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে সার্বজনীন কমিউনিটি অস্ট্রেলিয়ার আয়োজনে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সেখানে উপস্থিত হয়ে দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তাঁর সাহস, আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন মনিরুল হক জর্জ (সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন), সাংবাদিক সোহরাব হোসেন, রাজনীতিবিদ লিয়াকত আলী স্বপন, বীর মুক্তিযোদ্ধা কায়সার আহম্মেদ, রুহুল আহম্মেদ সওদাগর, ড. ফয়সাল কবির শুভ, প্রকৌশলী সোহেল ইকবাল মাহমুদ, একেএম ফজুলল হক শফিক, সাংবাদিক আসলাম মোল্লা, তারেক উল ইসলাম, প্রমিথিউস সিদ্দিকী, সাংবাদিক আরিফুর রহমান খাদেমসহ কমিউনিটির বহু নেতৃবৃন্দ।

এএনএম মাসুম ও জাকির আলম লেলিনের সঞ্চালনায় দোয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলমগীর ইসলাম বাবু, ডা. আব্দুল ওহাব বকুল, বেলাল হোসেন ঢালী, আজাদ কামরুল হাসান, ইরফান খান, আশরাফুল আলম রনি, এসএম খালেদ, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, রায়হান হাসনাত, ড. মাসুদ পাভেজ রানা, তাসলিমা কবির, ফসিউল আলম জামাল, যোসেফ সূধন ক্রুজসহ বহু প্রবাসী বাংলাদেশি।

শোক সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং গায়েবানা জানাজা আদায় করা হয়। উপস্থিত সবাই আল্লাহ তায়ালার দরবারে তাঁর আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

প্রবাসী নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা কখনো কমবে না। তাঁর আদর্শ ও স্মৃতি প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights