সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. মহাসিন (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি প্রায় তিন দিন যাবত পড়েছিল বলে ধারণা পুলিশের।

শনিবার (১ জুন) সকালে ডিএনডি খালের সি.আই.খোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।
মো. মহাসিন নাসিক ৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকার ৫ নাম্বার রোডের ভাঙ্গারী ব্যবসায়ী মুজিবুরের ছেলে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির পকেটে থাকা একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। শনিবার ভোরে ডিএনডি লেক থেকে দুর্গন্ধ ছড়ালে সেখানকার আশপাশের ভাড়াটিয়ারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights