সিদ্ধিরগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি সিপলু, সহ-সভাপতি শাহাদাত হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সাংবাদিক ইমরান আলী সজিব, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র বর্মনসহ থানার ৭টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights