সিদ্ধিরগঞ্জে একদিনে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একদিনে পরিচালিত অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও তিনজনকে আটক করা হয়। এসব ঘটনায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি পূর্বের একটি চুরির মামলায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিন আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং জিআর পরোয়ানাভুক্ত তিনজন আসামিকেও গ্রেফতার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত মোট ১৩ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights