সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নাসিক ৩ নং ওয়ার্ডস্থ রসূলবাগ এলাকা তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার টিকারখালী এলাকার মধু মাতাব্বরের ছেলে রাজু (৩৫) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার জৈয়নকাঠী এলাকার শাহজাহান মৃধার ছেলে মামুন (৩৩)।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ও এএসআই ইলিয়াস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে ধরেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, গ্রেফতারকৃত আসামিরা সক্রিয় মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। দুপুরে আদালত পাঠানো হবে।
