সিনেটর হিসেবে পদত্যাগ করলেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

শপথ গ্রহণের আগে সিনেটর পদ ছাড়লেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

সোমবার সংসদের উচ্চকক্ষ থেকে কাকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন সিনেট চেয়ারম্যান সাদিক সানজারানি। এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম ডন এই খবর দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জিও টেলিভিশনের খবরে বলা হয়েছে, আজকের পর কাকার অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
স্বতন্ত্র সংসদ প্রার্থী আনোয়ারুল হক কাকার ২০১৮ সালে পাকিস্তানের সংসদের উচ্চ কক্ষ সিনেটর নির্বাচিত হন। তখন থেকে তিনি রাজনীতিতে খুবই সক্রিয়।

জিওর খবর বলছে, অন্তর্বর্তীকালীন অবস্থায় দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার জন্য তিনি সিনেটর হিসেবে পদত্যাগ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights