সিনেমায় সুযোগ দেবে বলে ডেকে নিয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক

সিনেমায় সুযোগ দেবে বলে ডেকে নিয়ে ভোজপুরি এক অভিনেত্রী-গায়িকাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দেশটির হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী অভিনেত্রী বিহার থানায় গুরুগ্রামের চক্রপুরের বাসিন্দা মহেশ পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঘটনার বর্ণনা দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘কয়েকদিন আগে ইনস্টাগ্রামে মহেশ পাণ্ডের সঙ্গে পরিচয় হয় আমার। ভোজপুরি চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য গুরুগ্রামের একটি হোটেলে সাক্ষাৎকারের জন্য আমাকে দেখা করতে বলেন। পরে দিল্লি থেকে গুরুগ্রামে যাই। আমি পৌঁছানোর আগেই হোটেলের একটি ঘর ভাড়া করে রেখেছিলেন মহেশ।

তিনি বলেন, ‘সেখানে যাওয়ার পর কথা বলতে বলতেই তিনি মদ্যপান করতে শুরু করেন। সেই মুহূর্তে আমি ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, তখন আমাকে ধর্ষণ করেন মহেশ।’ উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মহেশ পাণ্ডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই-কে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বরুণ দহিয়া জানিয়েছেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। অভিযোগ সত্যি হলে দোষীকে অবশ্যই গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights