সিভিল সার্ভিসে ‍‘ক্যাডার’ শব্দ বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন

অনলাইন ডেস্ক

সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি নেতিবাচক হওয়ায় বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১২তম বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে। নেতিবাচক ধারণা আছে আমলাতন্ত্র নিয়ে। এখনও ভূমি রেজিস্ট্রি ও এসিল্যান্ড অফিসে ঘুষ দেওয়া নেওয়া হচ্ছে। পাবলিক হেয়ারিংয়ে এ তথ্য পাওয়া গেছে।’

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মূয়ীদ চৌধুরী বলেন, ‘জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তন দরকার, আমলারাই আমলাদের বেশি ক্ষতি করছে।’

আমলাতান্ত্রিক মানসিকতা দূর করে, মানুষকে সেবা দেওয়ার মনোভাব সৃষ্টিতে, জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এক্ষেত্রে মাঠ পর্যায়ে জনগণের মতামত নেওয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হবে হবে বলেও জানান আব্দুল মূয়ীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights