সিরাজগঞ্জে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে মায়ের ডাক ও অধিকারসহ শিক্ষার্থীদের আয়োজনে বাজার ষ্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীসহ মানবাধিকার কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা গুম হওয়া সকল ব্যাক্তিদের ফেরতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে র‌্যালি বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights