সিরাজগঞ্জে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে অপহরণের পর হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে র‌্যাব-১২ সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসমাইল শেখ সিরাজগঞ্জ শহরের মাহমুদুর মহল্লাহর সাইফুল শেখের ছেলে।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, ২০১৬ সালের ২৫ জুন শহরের আলাউদ্দিন ষ্টোরের কর্মচারী শামীম শেখ বকেয়া টাকাউত্তোলনের জন্য উল্লাপাড়া গিয়ে নিখোঁজ হয়। পরদিন উল্লাপাড়া থানা পুলিশ বড়হর দক্ষিন পাড়া থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শামীমের বাবা শামসুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইসমাইল শেখসহ ৪জনকে আটক করে। আটকৃতরা আদালতের স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। পরে আদালত চলতি বছরের আগষ্টে ৪ জনকে আমৃত্যু কারাদন্ডাদেশ প্রদান করেন। আসামীরা পলাতক থাকায় র‌্যাব সদস্যরা গ্রেফতারে অভিযানে নামে। এ অবস্থায় মাত্র ১৫ দিনের মধ্যেই শুক্রবার রাতে ৪ জনের মধ্যে ইসমাইল শেখকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসামইলকে সদর থানায় হস্তান্তর পূর্বক জেল হাজাতে প্রেরনের করা হয়েছে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights