সিরাজগঞ্জে জাল টাকা ও মাদকসহ পাঁচজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে র‌্যাব-১২ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।

রবিবার দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেল ও ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করা হয়। একই সময়ে সদর উপজেলার শিয়ালকোল বাজারের বিলকুলি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল মাদকদ্রব্য ইস্কাফসহ আরও তিনজনকে আটক করা হয়।

জাল টাকাসহ আটকরা হলেন- মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯)। আর মাদকসহ আটকরা হলেন—মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও তার স্ত্রী মোসা. রোজিনা বেগম (৩৫)।

র‌্যাব-১২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধোপাকান্দিতে পলাতক আসামি মো. হাকিম শেখের (৩৬) ভাড়া বাসা থেকে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে জাল নোটকে আসল হিসেবে বাজারে ছড়িয়ে দিচ্ছিল।

তিনি আরও জানান, এছাড়া সোমবার সকালে সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় মোস্তাফিজুর রহমানকে ১৯৬ বোতল ইস্কাফসহ আটক করা হয়। পৃথক দুটি ঘটনায় মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights