সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে জমিলা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে জামতৈল ইউনিয়নের আলোকদিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জমিলা বেগম উপজেলার আলোকদিয়ার গ্রামের সামছুল তালুকদারের স্ত্রী।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ মৃধা জানান, মঙ্গলবার বিকেলে আলোকদিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন জমিলা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পৌছোনোর আগেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights