সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বাহুকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিথিলা খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত স্কুলছাত্রী সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও বাহুকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মিথিলার বাবা আনোয়ার হোসেন জানান, কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যাথা ও ডায়রিয়াতে ভুগছিলো মিথিলা। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করানো হয়। এতে অবস্থার পরিবর্তন না হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকালে মিথিলা মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights