সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কৃষক ওই এলাকার মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।

কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু বলেন, সকালে সুলতানসহ আরও কিছু কৃষক মাঠে ধান কাটতে যায়। এসময় আকাশে মেঘ দেখা দিলে সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। সুলতান বৃদ্ধ হওয়ায় দৌড়ে যাওয়া সম্ভব হয়নি তার। পরে হেঁটে যাওয়ার সময় আচমকা বজ্রপাত হলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে ওই অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights