সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো কলেজছাত্রের

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের পৌর এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে রিয়াদ (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে শহরের পৌর এলাকায় যমুনা নদীর ক্রসবার বাঁধ-৩ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রিয়াদ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের আব্দুল আজিজের ছেলে ও সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রিয়াদসহ তার বন্ধুরা মিলে শহরের ক্রসবার বাঁধ-৩ এলাকায় ফুটবল খেলছিলো। এসময় আকস্মিক বজ্রপাত হলে রিয়াদ গুরুতরভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights