সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাাপাড়ায় মো. লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে রায় দেন। দন্ডপ্রাপ্ত লাল মিয়া উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মেম্বারের ছেলে।

জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেবু নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২২ সালের ১৩ মে বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ির পাশে হেরোইন বিক্রির সময় মো. লাল মিয়াকে পুলিশ আটক করে। সে সময় তার শরীর তল্লাশি করে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় উল্লাাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights