সিরাজগঞ্জে মুরগীবাহী ট্রাকে আগুন সাত হাজার মুরগীর বাচ্চা মারা যায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

পাবনা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মুরগীর বাচ্চাবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ীর সম্মুখ পুড়ে গেছে এবং গাড়ীর থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা মারা গেছে।

এ ঘটনায় গাড়ীর চালকও আহত হয়েছেন। বুধবার রাত পৌনে দশটার মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, একটি মুরগীর বাচ্চাবাহী পিকআপ মাওনা থেকে পাবনার যাওয়ার পথে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ীর গতিরোধ করে। গতিরোধ করতেই মশাল দিয়ে গাড়ীর সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে গাড়ীর সম্মুখভাগ ও প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা মারা যায়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। দুর্বৃত্তদের লাঠির আঘাতে চালক মখলেস আহত হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights