সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কার ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। এতে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছে।

রবিবার রাত সোয়া ১১টার দিকে কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি বেলকুচি উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, কামারখন্দ থেকে মোটর বাইকযোগে ওই তিনজন বেলকুচির দিকে যাচ্ছিলেন। ওভার স্পিডে বাইক চালিয়ে চৌবাড়ি ব্রিজের কাছে মোড় ঘোরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশের গাছের সাথে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। অপরজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights