সিরাজগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদুরের চাঞ্চল্যকর তারা সরকার হত্যা মামলার প্রধান আসামী আবু সাইদকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ ও র‌্যাব-১ সিপিএসসি গাজীপুর সদর থানাধীন বাংলা বাজার এলাাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার এম. আবুল হাশেম সবুজ জানান, ৬ আগস্ট সকালে একদল দুর্বৃত্ত লাঠি, লোহার রড, ফালা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে কায়েমপুর গ্রামে তারা সরকার ওরফে জুলমত সরকারের বাড়ীতে হামলা চালায়। এসময় বাঁধা দিলে আসামী আবু সাঈদ হত্যার উদ্দেশ্যে ফলা দিয়ে তারা ওরফে জুলমতের ডান পার্শ্বে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তারা সরকার ওরফে জুলমত মারা যায়।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে মিতু খাতুন একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আবু সাঈদ পলাতক ছিল। এ অবস্থায় র‌্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায়া র‌্যাব-১২ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গাজীপুর থেকে সাইদকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights