সিরাজগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে রবি ও সোমবার হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে সিরাজগঞ্জে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল।

শনিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়।

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে এ মশাল মিছিল করা হয়। মিছিলে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মশাল হাতে অংশগ্রহণ করেন।
মিছিলে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ বিরোধী ও হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়াও শিয়ালকোল, মিরপুর, শাহজাদপুরসহ জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights