সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদের নেতৃত্বাধীন কমিটি বিপুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সাথে জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী এক সপ্তাহের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ মে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আহসান হাবিব খোকা সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২৭ নভেম্বর ২০১৯ তারিখে ২১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিকে এক বছর দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights