সিরিজ জয়ের মিশনে ফিল্ডিংয়ে টাইগাররা

অনলাইন ডেস্ক

সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চান টাইগার অধিনায়ক। এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মিরাজ।

শুক্রবার দুপুর সোয়া ২টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

আজকের ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, তাদের হারিয়ে আইসিসির র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠার হাতছানি রয়েছে মিরাজদের।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানা টর্নেডো গতির বোলিং ও তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অবিশ্বাস্য হলেও সত্য বল বাকি ছিল ২০৯টি। নাহিদ গতি ও বাউন্সে শাহিন আফ্রিদিদের দৃঢ়তা ভেঙেচুরে ২৪ রানের খরচে নেন ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত সিরিজ জিতেছে একবার, ২০১৫ সালে। ১১ বছর আগে ঘরের মাটিতে সিরিজটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যদি সিরিজ জিতে যান মিরাজরা, তাহলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে আসবে টাইগাররা।

বর্তমানে ৭৭ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের বিচারে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পেছনে। ওয়েস্ট ইন্ডিজ এখন ৯ নম্বরে, বাংলাদেশ ১০ নম্বরে। আজ জিতলেই টাইগারদের পয়েন্ট হবে ৭৯। ক্যারিবীয়দের টপকে চলে আসবে ৯ নম্বরে। যদি ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে পয়েন্ট হবে ৮১। র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights