সিরিয়ার সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

অনলাইন ডেস্ক

সিরিয়ার সঙ্গে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

দেশ দুইটির মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে পুনরায় ফ্লাইট চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। এর আগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রশাসনের পতনের পর সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবি জানিয়েছেন, সিরিয়ার দামেস্ক বিমানবন্দর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এদিকে, গত সপ্তাহে সৌদি আরবও সিরিয়ার সঙ্গে ফ্লাইট চালুর প্রস্তুতির বিষয়ে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights