সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা

অনলাইন ডেস্ক

প্রত্যাহারের আদেশ জারির একদিন পর সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়লেন মো. সারওয়ার আলম। মঙ্গলবার তিনি সিলেট ত্যাগ করবেন বলে জানা গেছে।

নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পিংকি সাহা। প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জেলা প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে তিনি রুটিন দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন, আজ বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে আপাতত রুটিন দায়িত্ব পালন করব। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে ন্যস্ত করা হয়। সেই সিদ্ধান্তের দুই দিনের মাথায় তিনি সিলেটের দায়িত্ব ছেড়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights