সিলেটের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী অষ্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্কের উন্নয়নে কাজ করতে চায় অষ্ট্রেলিয়া। মঙ্গলবার সকালে নগরভবনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সম্পর্ক উন্নয়নের এই আগ্রহের কথা ব্যক্ত করেন ঢাকাস্থ অষ্ট্রেলিয়ান দূতাবাসের ফাস্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেন।

সৌজন্য সাক্ষাতকালে দুই দেশের সম্ভাবনাময় ব্যবসায়ীক খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাথে অষ্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সর্ম্পক উন্নয়নের ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন।
সৌজন্য সাক্ষাতকালে মেয়রপত্মী শামা হক চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights