সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ধরলো র‍‍্যাব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়াকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

শনিবার রাতে সিলেট মহানগরের পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলীর বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটের দক্ষিণ সুরমায় সংঘটিত সহিংসতায় তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ।
গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights