সিলেটে এমন শিলাবৃষ্টি আগে দেখেনি কেউ!

সিলেট ব্যুরো
সিলেটে ঝড়ো হাওয়া, বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস, এ অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা ধরে।

রবিবার রাত দশটার দিকে শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে এই শিলাবৃষ্টি ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল।

এরআগে সিলেটে এরকম শিলাবৃষ্টি আগে দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই। রাস্তায় চলাচলা করা বিভিন্ন গাড়ির গ্লাস ভেঙে যায় শিলাবৃষ্টিতে। কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।
এরআগে আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights