সিলেটে গুলিতে দু’জন নিহত, লাশ নিয়ে মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জে গুলিতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights