সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার ভোর ৬টা ১ মিনিটে নগরের রিকাবিবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে সরকারি বিভিন্ন দপ্তর, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সিলেট সিটি করপোশেনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনেক রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই এ দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

এদিকে, দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, অস্থিমজ্জার মধ্যে জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন কিছু নয়। এক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ আছে। বড় চ্যালেঞ্জ হলো জ্বালানী। আর জ্বালানীখাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে গত ১৭ বছরের সরকারের অব্যবস্থাপনা জন্য। অনুষ্ঠানে ১৪ শহীদ পরিবারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এমএ মালিক এমপি, এমরান আহমদ চৌধুরী এমপি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম প্রমুখ।

এছাড়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা। নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights