সিলেটে ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট নগরীর কিনব্রিজের দক্ষিণ পাশে একটি সাইনবোর্ড থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সোহেল মিয়া (৩৮) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। সোহেল মিয়া সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলায় ভাড়া বাসায় থেকে সবজি ব্যবসা করতেন।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, ভোরে পথচারীরা সাইনবোর্ডের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি সাইনবোর্ড থেকে নামিয়ে আনে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল মিয়া আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights