সিলেটে টিলা ধসে একই পরিবারের চারজন মাটিচাপা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
টানা বর্ষণের ফলে সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের চারজন সদস্য মাটিচাপা পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখার সময় উদ্ধার কাজ চলছে এবং স্থানীয়রা ধারণা করছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights