সিলেটে তালাবদ্ধ ঘরে মিললো যুবকের রক্তাক্ত মরদেহ

অনলাইন ডেস্ক

সিলেট নগরে তালাবদ্ধ ঘর থেকে রাফি (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল উপশহর ই-ব্লকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফির গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে। তিনি উপশহর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, তালাবদ্ধ বাসা থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights