সিলেটে দিন-দুপুরে সাদা পাথর পাচার, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে দিন-দুপুরে সাদা পাথর পাচারকালে একটি ট্রাক আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পাথরের ডাস্টের নিচে লুকিয়ে এই পাথর পাচার করা হচ্ছিলো। রবিবার দুপুরে উপজেলার থানা বাজার এলাকা থেকে হাইড্রোলিক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪-৩৬১৭) আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, চেকপোস্ট করাকালে একটি হাইড্রোলিক ট্রাককে থামানোর জন্য সংকেত দেয়া হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে দেখা যায় পাথরের ডাস্টের নিচে লুকিয়ে কৌশলে সাদা পাথর নিয়ে যাওয়া হচ্ছিল।

চালক এসময় ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পাথরসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights