সিলেটে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে শনিবার সিলেটে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় মহানগরের রেজিস্ট্রিরি মাঠ থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোবহানীঘাট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা করে বিএনপি।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু) ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights