সিলেটে বিএনপির প্রচারপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সিলেটে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করেছে জেলা ও মহানগর বিএনপি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে এই প্রচারপত্র বিলি শুরু হয়। এর আগে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল ও নির্যাতিত নেত্রী খালেদা জিয়া। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন ঝটিল রোগে আক্রান্ত হলেও তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ও প্রচারপত্র বিলিতে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন, ইকবাল বাহার চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights